ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। সোমবার (৮ নভেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাস (৫৫), তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলাম (৩২) ও মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা (৪৫)।


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরঞ্জন মিস্ত্রী জানান, সোমবার ভোরে বরিশালের বাকেরগঞ্জের দিক থেকে অটোরিকশাটি বরিশাল নগরীতে যাচ্ছিল। সে সময় দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে ঝালকাঠির নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রো চালকসহ ৪ জন গুরুতর আহত হয়।


আহতদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকি‍ৎসক টেম্পোর যাত্রী নির্মাণ শ্রমিক নাসিরকে মৃত ঘোষণা করেন।


এরপর গুরুতর অবস্থায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর ও তরকারি ব্যবসায়ী মিরাজুলকে (৩২) ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এছাড়া নাসির নামে আরও একজন আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑